গুলশান হামলার পরে নিজেদের নাগরিকদের বিশেষ সেবা দেয়ার ব্যবস্থা করছে ইতালি ও জাপান সরকার। রবিবার ঢাকায় পাঁচজন ইতালি সরকারের কর্মকর্তা এসেছেন বলে নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তা।
নিহত ইতালিয়ানদের পরিবারের সহায়তার জন্য তারা এসেছেন বলে জানা গেছে। বিমানবন্দরের সেই কর্মকর্তা জানিয়েছেন, প্রয়োজন হলে কোনো ভুক্তভোগী ইতালিয়ানকে দেশে নিয়ে যাবেন।
রবিবার রাত ১০টায় জাপান কর্মকর্তাদের একটি দল আসার কথা রয়েছে। গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় শুক্রবার রাতে সন্ত্রাসীদের হামলায় বিদেশি নাগরিক সহ ২০ জন নিহত হয়। নিহতদের মধ্যে ৯ জন ইতালিয়ান ও ৭ জন জাপানি নাগরিক ছিলেন।
