মুক্তিযোদ্ধা সংসদের নিন্দা

আপডেট : ০৩ জুলাই ২০১৬, ২০:২৬
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজধানীর গুলশানে বর্বরোচিত হামলা চালিয়ে পুলিশসহ দেশী-বিদেশী নাগরিকদের হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
 
রবিবার এক বিবৃতিতে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোরশেদ খান বীর বিক্রম ও মহাসচিব এমদাদ হোসেন মতিন বলেন, 'ইসলাম শান্তির ধর্ম। পবিত্র রমজানে ইসলামের নামে যারা নিরীহ মানুষের উপর এ ধরনের কাপুরুষোচিত হামলা চালাতে পারে তারা কিছুতেই মুসলমান হতে পারে না।'
 
তারা এই বর্বর অপশক্তিকে প্রতিরোধে একাত্তরের মতো আবারো গর্জে উঠতে দল-মত নির্বিশেষে দেশের সকল মুক্তমনা মানুষের প্রতি আহ্বান জানান। খবর- বাসস।