গুলশানের হালি আর্টিজান রেস্তেরাঁয় জঙ্গি হামলায় সাত জাপানি নাগরিকসহ ২৮ জন নিহত হওয়ার ঘটনার ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।
রবিবার এক বিবৃবিতে শিনজো আবে বলেন, ঢাকায় এই সন্ত্রাসী হামলা অগ্রহণযোগ্য। যারা হামলার শিকার হয়েছে তাদের দুর্ভাগ্যের কথা চিন্তা করলে আমি ভাষা হারিয়ে ফেলি। এই সন্ত্রাসবাদ অমার্জনীয় কাজ।
ঢাকার ঘটনার আলোকে জাপানের প্রধানমন্ত্রী প্রবাসে জাপানিদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেয়ার কথা বলেন। সেই সঙ্গে সন্ত্রাসবাদের মূলোত্পাটনে বিশ্ববাসীর সঙ্গে একযোগে কাজ করার অঙ্গীকারও করেন তিনি।
গত শুক্রবার গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ১৭ জন বিদেশিদের মধ্যে সাতজন জাপানি যারা ঢাকার মেট্রোরেল প্রকল্পের কাজের সাথে সংযুক্ত ছিলেন।
