'ঐক্য না করতেই আওয়ামী লীগ শর্ত দিচ্ছে'

আপডেট : ০৪ জুলাই ২০১৬, ১১:৪১
 
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে জাতীয় ঐক্য না করতেই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন শর্ত দেয়া হচ্ছে।' 
 
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে আর্মি স্টেডিয়ামে গুলাশানে সন্ত্রাসীদের হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিক এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
 
উল্লেখ্য, গুলশানে একটি হোটেলে সন্ত্রাসীদের হামলায় ২০ নাগরিকসহ ২৮ জন নিহত হওয়ার পর গতকাল রবিবার জঙ্গি ও সন্ত্রাস দমনে ভেদাভেদ ভুলে জাতীয় ঐক্য গড়ে তুলতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
 
খালেদা জিয়ার এ ঐক্যের ডাকের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ শর্ত দিয়ে বলেছেন, ঐক্য করতে হলে খালেদা জিয়াকে জামায়াত ছাড়তে হবে।