মহিলা সাংবাদিককে অশ্লীল মন্তব্যের জন্য ফের বিতর্কে বলিউডের গায়ক অভিজিত। ভারতের চেন্নাইয়ে মহিলা তথ্যপ্রযুক্তি কর্মী খুনের ঘটনাকে ‘লাভ জিহাদ’ বলে টুইট করেন অভিজিত। তিনি খুনির ধর্মও উল্লেখ করেন।
সাংবাদিক স্বাতী চতুর্বেদী অভিজিতের এই টুইট ধর্মীয় হিংসা ছড়াতে পারে বলে মন্তব্য করেন। না জেনে কীভাবে ঘটনার ব্যাখ্যা দিচ্ছেন অভিজিত তা-ও জানতে চান স্বাতী।
এরপরই স্বাতীকে গায়ক কটূক্তি করেন বলে অভিযোগ। অভিজিতের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন ওই সাংবাদিক।
