টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ০৪ জুলাই ২০১৬, ১৩:৩৯
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে পাঁচজন স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।
 
সোমবার সকাল ১০টার দিকে উপজেলাধীন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকুল্যা নামক স্থানে মোটরসাইকেলটির সঙ্গে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন। এ ঘটনায় মাইক্রোবাসের পাঁচজন  আহত হন। তাদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করানো হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি।
 
গোড়াই হাইওয়ে থানার উপ সহকারী পুলিশ অফিসার (এসআই) বাবুল হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, মামলার প্রক্রিয়া চলছে।