বেশ কিছুদিন আগেই ভারতের নাগরিকত্ব পেয়েছেন পাকিস্তানি সংগীতশিল্পী আদনান সামি। আর নাগরিকত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। তার মতে, তার সন্তানরা সব ভারতীয়ই হবে।
ভারতের নাগরিক হওয়ায় আদনান সামির সন্তানরা এখন ভারতীয় হবে সেটিই স্বাভাবিক। তবে সমস্যা হলো, আদনানের বর্তমান স্ত্রী রয়া সামি খান আফগান বংশোদ্ভূত ভারতীয় নাগরিক। এ নিয়ে কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলেন তার ভক্তরা। তবে বোম্বে টাইমসকে দেয়া এক সাক্ষাত্কারে সামি বলেছেন, তার সন্তান দেশি (ভারতীয়) জার্মান নাগরিক হিসেবে বেড়ে উঠবে। রয়াও একেবারে দেশি। সে এখানকার বিরিয়ানি খুব পছন্দ করে।
তিনি আরো বলেন, আমি নিজেকে নিজে বলি, একদিন আমি আমার সন্তানদের বলব এই নাগরিকত্ব পাওয়ার আগের সময়গুলো কতো খারাপ ছিল। ইনশাল্লাহ, তারা ভারতীয় হয়ে জন্ম নেবে।
