ভিজিএফের চাল: সিংহ ভাগই আওয়ামী লীগ নেতা-কর্মীদের ঝুলিতে

আপডেট : ০৪ জুলাই ২০১৬, ১৫:১৩
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষ্যে গরিব দুঃখীদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল সিংহ ভাগই আওয়ামী লীগ নেতা-কর্মীদের ঝুলিতে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
খাতা কলমে তিন হাজার দুই শ জনের নাম তালিকায় থাকলেও প্রকৃতপক্ষে পাঁচ/ছয় শ কার্ড গরিব-দুঃখীদের দিয়ে বাকী কার্ড নেতা-কর্মীরা বন্টন করে নিয়েছেন। 
 
সরেজমিনে দেখা যায়, ডোয়াইল ইউনিয়ন পরিষদ চত্বরে নেতা কর্মীদের হাতে পায়ে ধরেও একমুঠো চাল না পেয়ে অনেক গরীব মানুষকে খালি হাতে বাড়ি ফিরে যাচ্ছে। এদিকে দুই/চারজন যারা পেয়েছেন তারা ২০ কেজি চালের  মধ্যে চার/পাঁচ কেজি করে ওজনের কম পেয়েছেন বলে অভিযোগও করেছেন।
 
ডোয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অজয় কুমার ভৌমিক এ ব্যাপারে কথা বলতে অস্বীকৃতি জানান।
সরিষাবাড়ী উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও সহকারী কমিশনার (ভূীম) মিজানুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অসুস্থ বলে জানান।