ময়মনসিংহে মুক্তাগাছা ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অভিযান চালিয়ে টাঙ্গাইল শহরে জুয়া খেলার অভিযোগে ৮৮ জনকে আটক করেছে। রবিবার দিবাগত রাতে অভিযান পরিচালিত হয়।
অভিযানের নেতৃত্বদানকারী মুক্তাগাছা ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার মো. ইব্রাহিম সোমবার জানান, টাঙ্গাইল শহরে সবুর খান টাওয়ার এর তৃতীয় তলা থেকে জুয়া খেলার সরঞ্জাম ও পাঁচ লাখ ৭ হাজার ৬৬৪ টাকাসহ ৮৮ জনকে আটক করা হয়।
পরে ঐ টাকা টাঙ্গাইল মডেল থানা পুলিশকে বুঝিয়ে দেয়া হয় এবং আটককৃতদের মুচলেকা মাধ্যমে সাময়িকভাবে ছেড়ে দেয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসএসপি ইব্রাহিম জানান, ঈদের পর ১১ জুলাই আটককৃতদের ডেকে এনে ভ্রাম্যমাণ আদালতের সামনে উপস্থাপন এবং শাস্তির ব্যবস্থা করা হবে।
