পাংশায় কষ্টি পাথরসহ গ্রেফতার ৭

আপডেট : ০৪ জুলাই ২০১৬, ১৫:৫০
রাজবাড়ীর পাংশা উপজেলায় নকল কষ্টি পাথরসহ প্রতারক চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
 
রবিবার দুপুরে উপজেলাধীন রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোপালপুর নামক স্থান থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মো. ফজলু শিকদার (৫০), মোজ্জামেল হক (৫২), মামসুল আলম (৫৫), মাহবুব খান (২৪), ফরিদুর জামান (২২), শাহিন শেখ (২০),  মোরশের্দ কাজী(২৬)।
 
সোমবার দুপুরে তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোপালপুর নামক স্থানে কষ্টি পাথর কেনা-বেচার খবরে অভিযান চালানো হয়। এ সময় একটি খয়েরি রঙের ব্রিফকেস, নকল কষ্টি পাথর, দুইটি কালো রঙের খেলনা পিস্তল ও দুইটি খেলনা ওয়াকিটকিসহ সাতজনকে আটক করা হয়।
 
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহজালাল বলেন, ‘আটকরা বিভিন্ন সময় সহজ-সরল লোকদেরকে প্রতারণার ফাঁদে ফেলে সর্বশান্ত করে আসছিলো।