দামুড়হুদায় যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যা, স্বামী পলাতক

আপডেট : ০৪ জুলাই ২০১৬, ১৬:২১
চুয়াডাঙ্গার দামুড়হুদায় যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যা করে স্বামী পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত শাবানা খাতুনের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা মর্গে পাঠিয়েছে পুলিশ।
 
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার পিরপুর গ্রামের শামসুল আলমের মেয়ে শাবানা খাতুনের সঙ্গে এক বছর আগে একই উপজেলার সদাবরি গ্রামের সোহেলের বিয়ে হয়। ঘরজামাই সোহেল বিভিন্ন সময় যৌতুকের দাবিতে গৃহবধূ শাবানাকে মারপিট করে। রবিবার যৌতুকের দাবিতে আবারো তাকে মারপিট করে। এতে তিনি মারা গেলে স্বামী সোহেল লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুঁলিয়ে রেখে পালিয়ে যায়।  ওইদিন সন্ধ্যায় পুলিশ তার লাশ উদ্ধার করে।
 
কার্পাসডাঙ্গা পুলিশ ফাড়ির ইনচার্জ জিয়াউল হক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।