ঈদে সজল-নিশার ‘চেয়েছ যখন’

আপডেট : ০৪ জুলাই ২০১৬, ১৭:৫০
সজল একজন ফটোগ্রাফার, প্লেবয়। বিভিন্ন সময়ে বিভিন্ন মেয়ের সাথে দেখা যায়, রাতে সময় কাটানোর পর দিন হলে সে মেয়েগুলোর নাম ভুলে যায়। কিন্তু একটা মেয়ের নাম সে কিছুতেই ভুলতে পারেনা। এক সময় দেখা যায় অন্যান্য মেয়েদের সে ঐ নামে ডাকতে থাকে।
 
এমনই এক কাহিনী নিয়ে পরিচালক ফরহাদ আহমেদ নির্মাণ করেছেন চেয়েছ যখন নাটকটি। আসছে ঈদে একুশে টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি। নাটকটির স্ক্রিপ্ট লিখেছেন তাহসিন শামস। আর মূল চরিত্রে অভিনয় করছেন সজল সজল, কেয়া, অন্বেশা, মাহমুদা আক্তার নিশা।
 
নাটকটি নিয়ে মাহমুদা আক্তার নিশা বলেন, ফরহাদ ভাইয়ের কাজ আগে দেখেছি, উনার কাজ আমার ভাল লাগে। এটা সত্যি আমি চিন্তা করি নাই উনার মত পরিচালকের সাথে কাজ করার সুযোগ এত তাড়াতাড়ি পেয়ে যাব। সজল ভাইয়ার কথা নতুন করে বলার কিছু নাই, কাজ করে যা বুঝেছি উনি খুবই প্রফেশনাল একজন আর্টিস্ট এবং ভালো কো আর্টিস্ট তো বটেই।
 
বেশকিছুদিন ধরেই ছোট পর্দায় নিয়মিত মুখ নিশা। তবে এর আগে ছিলেন সাংবাদিক। অভিজ্ঞতা আছে আরজে হিসেবে কাজ করারও। নতুন পেশা কেমন লাগছে জানতে চাইলে বলেন, ‘অভিনয়টা আমার কাছে সখের চেয়েও বেশি কিছু, এক ধরনের প্যাশন আছে আমার এর প্রতি। সো আমি কাজটা খুব এনজয় করি, বলতে দোষ নেই আমি খুব এক্সাইটেডও থাকি।’
 
ঈদের ৫ম দিন রাত আটটায় একুশে টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।