অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, গুলশানে হামলা ঘটনায় দেশে বিদেশি বিনিয়োগে তেমন কোন প্রভাব ফেলবে না।
সোমবার বিকেলে সিলেট নগরীর রিকাবীবাজারে ডা. চঞ্চল রোড উদ্বোধনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন ।
অর্থমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে শেখ হাসিনা জিরো টলারেন্সে ঘোষণা করেছেন। বিদেশি বিনিয়োগকারীরা এখানে একটু সাবধানে আসবে। তবে বিনিয়োগে তেমন কিছু হবে বলে মনে হচ্ছেনা।
সড়ক উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, মহনাগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একে আবুল মোমেন, যুগ্ম সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, কাউন্সিলর তৌফিকুল হাদি, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, কুহিনুর ইয়াসমিন ঝর্ণা প্রমুখ।
