উম্বলডনের শেষ আটে মারে ও ফেদেরার

আপডেট : ০৫ জুলাই ২০১৬, ১৪:২২
উইম্বলডনের শেষ আটে উঠে গেছেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান রজার ফেদেরার। সহজ জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন অ্যান্ডি মারেও।
 
সোমবার সেন্টার কোর্টে যুক্তরাষ্ট্রের স্টিভ জনসনকে ৬-২, ৬-৩, ৭-৫ গেমে হারান ফেদেরার। এর মধ্য দিয়ে জিমি কনর্সের ১৪ বার উইম্বলডনে ওঠার রেকর্ড স্পর্শ করেন সুইস আইকন। শুধু তাই নয়, নারী টেনিস কিংবদন্তি মার্টিনা নাভ্রাতিলোভার রেকর্ড ৩০৬টি গ্র্যান্ড স্লাম ম্যাচ জেতার রেকর্ডও ছুঁয়ে ফেলেন ফেদেরার।
 
চতুর্থ রাউন্ডের অপর ম্যাচেও সরাসরি সেটের জয় নিয়ে কোর্ট ছাড়েন ব্রিটিশ তারকা মারে। অস্ট্রেলিয়ান তরুণ নিক কিরগিয়াসকে ৭-৫, ৬-১, ৬-৪ গেমে হারিয়ে উইম্বলডনের শিরোপা খরা কাটানোর লক্ষ্যে আরো এক ‍ধাপ এগিয়ে যান ব্রিটিশ তারকা। এই ইভেন্টে তার একমাত্র ট্রফিটি আসে ২০১৩ আসরে।