স্বরাষ্ট্রমন্ত্রী বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন

আপডেট : ০৫ জুলাই ২০১৬, ১৫:১৪
গুলশানের হলি আর্টিজেন বেকারিতে শুক্রবার রাতে সন্ত্রাসী হামলার ঘটনার তিন দিন পর সংবাদ সম্মেলনে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। 
 
মঙ্গলবার বিকাল ৫টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সংবাদ সম্মেলন হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফ মাহমুদ অপু এ তথ্য জানান।
 
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও এ সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
 
হলি আর্টিজান বেকারিতে হামলায় ২০ জনকে হত্যা করা হয়। এ ঘটনায় বোমায় নিহত হন দুই পুলিশ কর্মকর্তা। প্রায় ১২ ঘণ্টা পর কমান্ডো অভিযান চালিয়ে ওই রেস্তোরাঁর নিয়ন্ত্রণ নেয় সশস্ত্রবাহিনী। ১৩ জন জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়। অভিযানে ছয় জঙ্গি নিহত ও একজনকে আটক করা হয় বলে জানানো হয়েছে।
 
নিহতদের মধ্যে নয়জন ইতালির, সাতজন জাপানি ও একজন ভারতের নাগরিক। বাকি তিনজন বাংলাদেশি।