'জঙ্গিবাদ প্রতিরোধে সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে'

আপডেট : ০৫ জুলাই ২০১৬, ১৮:৪৪
 
জঙ্গিবাদ প্রতিরোধে সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে কামরুল ইসলাম বলেন, ‘আপনার পাড়ার ছোট ভাই যারা স্কুল-কলেজে পড়ে তাদের প্রতি দৃষ্টি রাখবেন, লক্ষ্য রাখবেন যে তারা কী করে। তাদের গতিবিধি কী?'
 
আজ মঙ্গলবার রাজধানীর নাজিরাবাজারে দরিদ্রদের মধ্যে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠান তিনি এ আহ্বান জানান। 
 
তিনি বলেন, গতিবিধি ঠিকমতো লক্ষ্য রাখতে পারলে সন্তানরা আর বিপথে যায় না, বিভ্রান্তিতে যায় না। আজকে আমাদের কোমলমতি ছেলেদের বিভ্রান্তির পথে নিয়ে যাচ্ছে একটি উগ্র ধর্মান্ধ গোষ্ঠী। অথচ অমাদের ধর্ম এই হত্যাযজ্ঞকে সমর্থন করে না।
 
খাদ্যমন্ত্রী বলেন, আপনারা সবাই নিজ নিজ সন্তানদের প্রতি সতর্ক দৃষ্টি রাখবেন। লিফলেট বিলি করতে পারেন, এছাড়া বাড়িতে বাড়িতে গিয়ে অনুরোধ করতে পারেন যেন তাদের সন্তানদের প্রতি লক্ষ্য রাখা হয়।-বাসস