গুলশানের ডিসিসি মার্কেটের পাশে ব্যাগে বোমা আতঙ্ক

আপডেট : ০৫ জুলাই ২০১৬, ২০:৫৭
গুলশানের ডিসিসি মার্কেটের পাশে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ পেয়েছে পুলিশ।
 
মঙ্গলবার রাত ৮টার দিকে ডিসিসি মার্কেটের পাশে এই ব্যাগটি পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেয়।
 
পুলিশ ধারণা করছে- ওই ব্যাগে বোমা সদৃশ কিছু থাকতে পারে। এ কারণে ব্যাগটি সেখান থেকে উদ্ধার না ওই স্থান ঘিরে রেখেছে পুলিশ। এ ঘটনার পর ওই এলাকায় বোমা আতঙ্ক দেখা দিয়েছে।
 
গুলশান জোনের সহকারী কমিশনার রফিকুল ইসলাম এ সব তথ্য জানিয়ে বলেন, ব্যাগটি উদ্ধারের জন্য ডিবির বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেয়া হয়েছে।