মুন্সীগঞ্জের ৯ গ্রামে আগাম ঈদ উদযাপন

আপডেট : ০৬ জুলাই ২০১৬, ১০:৩৫
সৌদি আরবের সাথে মিল রেখে মুন্সীগঞ্জের ৯ গ্রামে বুধবার ঈদ-উল-ফিতর উদযাপিত হচ্ছে। গ্রামগুলো হচ্ছে- সদর উপজেলার আনন্দপুর, শিলই, নায়েবকান্দি, আধারা, মিজিকান্দি, কালিরচর, বাংলাবাজার, বাঘাইকান্দির ও কংসপুরা একাংশ।
 
গ্রামগুলোর প্রায় পাঁচ হাজার মানুষ কয়েক বছর ধরে সৌদি আরবের সাথে মিল রেখে এই ঈদ উদযাপন করছে।
 
নামাজ শেষে কোলাকুলি, ঘরে ঘরে বিশেষ খাবার তৈরি, নতুন পোশাক পরিধানসহ ঈদ আনন্দে মেতে ওঠে সবাই।