আর্জেন্টিনা ফুটবল দলের দায়িত্ব ছাড়লেন মার্টিনো

আপডেট : ০৬ জুলাই ২০১৬, ১১:৪১
কোপা আমেরিকার ফাইনালে হারলেও অলিম্পিকে জেরার্ডো মার্টিনোকেই কোচ রাখতে চেয়েছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
তবে মঙ্গলবার নিজেই দায়িত্ব ছাড়লেন মার্টিনো! 
 
এএফএ এর দেয়া বিবৃতিতে বলা হয়, ‘জাতীয় দলের টেকনিক্যাল কমিটি তাদের পদত্যাগপত্র গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।  এএফএর নতুন কমিটির কাঠামো নিয়ে অনিশ্চয়তা এবং আর্জেন্টিনার অলিম্পিকের দল গঠন সংক্রান্ত সমস্যার কারণে মার্তিনো ও তার সহযোগীরা পদত্যাগের পথটা বেছে নিয়েছেন।
 
ব্রাজিল বিশ্বকাপের পর আলেহান্দ্রে সাবেইয়া চলে যাওয়ার পর মার্টিনোকে কোচ নিয়োগ দিয়েছিল এএফএ। দুই বছরের দায়িত্বে দুই বার দলকে কোপা আমেরিকার ফাইনালে তোলেন তিনি। কিন্তু দুবারই শিরোপা জিততে ব্যর্থ হয় আর্জেন্টিনা।
 
কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরে যাওয়ার পর হঠাৎ করে আর্জেন্টিনাকে বিদায় বলে দেন অধিনায়ক লিওনেল মেসি। একটু দেরিতে হলেও মেসির মতো দলের হাল ছাড়লেন মার্টিনো।