মঙ্গলবারের পূর্বনির্ধারিত ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলাচল করেনি। তবে কী কারণে ট্রেনটির ওই দিনের যাত্রা বাতিল করা হয়েছে এ বিষয়ে ঢাকা কমলাপুর স্টেশনে মৈত্রী এক্সপ্রেসের টিকিট কাউন্টার কর্তৃপক্ষ কোন তথ্য দিতে পারেনি।
এ বিষয়ে রেল মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলেও কেউ কোন বক্তব্য দেয়নি। তবে আগামী শনিবারের মৈত্রী এক্সপ্রেসের টিকিট দেয়া হচ্ছে বলে জানা গেছে।
