সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছরের মতো এবারো লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের তিন শতাধিক পরিবার একদিন আগে বুধবার (৬ জুলাই) ঈদুল ফিতর উদযাপন করছে। ওই ইউনিয়নের কলাকোপা বাজারের তালিমুল কোরান নূরানী মাদ্রাসা মাঠে ঈদুল আযহার বড় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা আনোয়ার আহমদ। নামাজে প্রায় তিন শতাধিক মুসল্লি ঈদের নামাজ আদায় করেন।
মাওলানা আনোয়ার আহমদ বলেন, ইসহাক (র:) অনুসারী হিসেবে এসব এলাকার মানুষ পবিত্র ভূমি মক্কা ও মদিনার সঙ্গে সঙ্গতি রেখে ঈদসহ সব ধর্মীয় উৎসব পালন করে আসছেন।
কলাকোপা গ্রামের ৬৫ বছর বয়সের এক বৃদ্ধ আলাউদ্দিন মুন্সি বলেন, ‘বুধবার সৌদি আরবে রমজানের ঈদ তাই আমরাও একইসঙ্গে রোজা ভেঙ্গে ঈদ করি।’
