চলতি বছর ব্রাজিলে অনুষ্ঠিতব্য অলিম্পিকের ফুটবলে আর্জেন্টিনার খেলার সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এমনটাই দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
দেশটির অলিম্পিক কমিটির প্রধান হেরার্দো ওয়ার্থিন বলেছেন, অলিম্পিকে অংশ নেয়ার জন্য এখনো পর্যন্ত মাত্র দশজন ফুটবলার পাওয়া যাচ্ছে। ইউরোপিয়ান ক্লাবে যেসব আর্জেন্টাইন ফুটবলাররা খেলেন তাদের অলিম্পিকসের জন্য ছাড়তে চাইছে না ক্লাবগুলো।
আর এ কারণেই রিও অলিম্পিকসের ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ থেকে সরে আসতে পারে আর্জেন্টিনা। এর আগে কোপা আমেরিকার আসরের ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরে যাওয়ার পর অবসরের ঘোষণা দেন অধিনায়ক লিওনেল মেসি।
এরপর মঙ্গলবার পদত্যাগ করেছেন আর্জেন্টিনার কোচ জেরার্ডো মার্টিনো। এবার সমস্যা দেখা দিয়েছে দল গঠন নিয়েও। বিবিসি
