রংপুরে ঈদ-উল ফিতরের ৪’শ ৩৮ জামাত

আপডেট : ০৬ জুলাই ২০১৬, ১৪:০৬
বিভাগীয় নগরীসহ রংপুর জেলায় পবিত্র ঈদ-উল ফিতরের চারশ ৩৮টি জামাত অনুষ্ঠিত হবে। প্রধান জামাত বৃহস্পতিবার (০৭ জুলাই) সকাল সাড়ে ৮টায় কালেক্টরেট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
 
আবহাওয়া খারাপ থাকলে প্রধান জামাত অনুষ্ঠিত হবে কোর্ট জামে মসজিদে দুই পর্বে- সকাল সাড়ে ৯টা ও ১০টায়। এ ব্যাপারে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন।
 
রংপুর সিটি করপোরেশনের আয়োজনে নগরীর ৮০টি ঈদগাহে নামাজ আদায় হবে বেলা ১১টা পর্যন্ত।
 
কালেক্টরেট ঈদগাহ ময়দানকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। এখানে প্রায় ৫০ হাজার মুসুল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন বলে জানিয়েছে রংপুর সিটি করপোরেশন।
 
নগরীর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে সকাল ৭টা ৪৫ মিনিটে প্রধান জামাত, মুন্সিপাড়া ঈদগাহে সকাল সাড়ে ৮টায়, কেরামতিয়া জামে মসজিদে প্রথম জামাত সকাল সাড়ে ৯টায় ও দ্বিতীয় জামাত ১০টায়, মণ্ডলপাড়া বড় ঈদগাহ ও দামোদরপুর বড় ময়দানে সাড়ে ৯টায় এবং রংপুর মেডিকেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
 
রংপুরের উপজেলাগুলোতে সকাল সাড়ে ৮টা থেকে সকাল ১১টা পর্যন্ত নামাজ আদায় করবেন মুসুল্লিরা। আবহাওয়া খারাপ থাকলে স্ব স্ব এলাকার মসজিদে ধর্মপ্রাণ মুসলমানরা নামাজ আদায় করবেন বলে জানিয়েছে জেলা প্রশাসন।
 
বদরগঞ্জ উপজেলার চান্দামাড়ি কারামতিয়া ঈদগাহে সকাল ১০টায়, পীরগাছা উপজেলার জেএন উচ্চ বিদ্যালয় মাঠ, কাউনিয়া কেন্দ্রীয় ঈদগাহ, মিঠাপুকুর উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ, তারাগঞ্জ চৌপথি ঈদগাহ, পীরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ, বদরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ও সদর উপজেলা পরিষদ ঈদগাহে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
 
গঙ্গাচড়া উপজেলার পাইকান বড় জুম্মা মসজিদ মাঠে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। রংপুর ধাপ স্টাফ কোয়ার্টার জামে মসজিদ মাঠ ও বুড়িরহাট কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৯টায়  ঈদের জামাত অনুষ্ঠিত হবে।