রামপালে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আপডেট : ০৬ জুলাই ২০১৬, ১৭:৩৫
বাগেরহাটের খুলনা-মংলা মহাসড়কের পাশে বেলাই ব্রিজ সংলগ্ন একটি মৎস্য ঘের থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
 
বুধবার সকালে স্থানীয়রা রামপাল উপজেলা যুবলীগ সভাপতি নুরুল হক লিপনের ঘেরে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়।
 
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বলেন, ‘স্থানীয়দের খবরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। তার পরনে কালো রংয়ের প্যান্ট ও শার্ট রয়েছে।’