পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় সংসদ ভবনে বিশেষ জামাতের আয়োজন করা হয়েছে। জামাত শুরু হবে বৃহস্পতিবার সকাল ৮ টায়। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়েজিত এ জামাতে চিফ হুইপ, হুইপবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, সংসদ-সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা জামাতে অংশ নেবেন।
এছাড়া স্থানীয় অধিবাসীরাও এ জামাতে অংশ নিতে পারবেন। জাতীয় সংসদের গণসংযোগ অধিশাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।
