বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডন টেনিসে মহিলা এককের ফাইনালে দেখা হতে পারে উইলিয়ামস পরিবারের দুই সন্তান শীর্ষ বাছাই সেরেনা ও অষ্টম বাছাই ভেনাসের।
যদি তাই হয়, তবে ফাইনালে ছোট বোনকে হারের স্বাদ দিতে চান বলে এমনটাই দাবি করেছেন ভেনাস।
উল্লেখ্য, উম্বলডনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন সেরেনা ও ভেনাস উইলিয়ামস। মঙ্গলবার সরাসরি সেটের জয় পান দুই বোনই।
