চট্টগ্রামে শফিকুল ইসলাম (২৮) নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও গুলি করে খুন করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম নগরের আইস ফ্যাক্টরি রোডের বাস্তুহারা কলোনির বাসিন্দা শহীদুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় একটি মাংসের দোকানে চাকরি করতেন।
পুলিশ ধারণা করছে, এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রফতার করতে পারেনি পুলিশ।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক বদরুদ্দোজা বুধবার বিকালে বলেন, এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণের জের ধরে এই হত্যাকাণ্ড হতে পারে। তবে খুনের মূল কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে। এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি।
