মেসি না ফিরলে অবসর নিবেন আগুয়েরো

আপডেট : ০৬ জুলাই ২০১৬, ২১:১৭
আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি অবসর ভেঙ্গে না ফিরলে ফুটবলকে বিদায় জানাবেন দেশটির আরেক খেলোয়াড় সার্জিয়েরো আগুয়েরো।
 
উল্লেখ্য, কিছুদিন আগে শতবর্ষী কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরেছে আর্জেন্টিনা। এতে মেসি টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হন। এই ম্যাচে হারের পর জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন ২৯ বছর বয়সী এই তারকা।