রোমাঞ্চকর জয়ে শেষ চারে ফেদেরার

আপডেট : ০৭ জুলাই ২০১৬, ১৩:১৮
উইম্বলডনে অষ্টম শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন সুইস তারকা রজার ফেদেরার। বুধবার কোয়ার্টার-ফাইনালে রোমাঞ্চকর লড়াইয়ে ক্রোয়েশিয়ার মারিন সিলিচকে হারিয়ে শেষ চারে উঠেছেন সুইজারল্যান্ডের এই তারকা।
 
এদিন লন্ডনে প্রথম দু্ই সেট হেরে যান রেকর্ড ১৭টি গ্র্যান্ড জেতা ফেদেরার। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত ৬-৭, ৪-৬, ৬-৩, ৭-৬, ৬-৩ গেমে ম্যাচটি জেতেন তিনি।
 
টুর্নামেন্টে নোভাক জোকোভিচ তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নেয়ায় ফেদেরারের ক্যারিয়ারের অষ্টাদশ গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের চার বছরের অপেক্ষার অবসান হওয়ার সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল হয়েছে।
 
সার্বিয়ার এই তারকার কাছে হেরেই বার বার শিরোপা জয়ের স্বপ্ন ভাঙছে ৩৪ বছর বয়সী ফেদেরারের।