সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। আর ঈদ উপলক্ষ্যে নিজেদের ভক্ত সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটাররা। বৃহস্পতিবার নিজেদের ফেসবুক পেজ ও একাউন্টে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানান সাকিব-তামিম মুশফিকরা।
বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে থাকা সাকিব আল হাসান ফেসবুকে ঈদের শুভেচ্ছা জানিয়ে লেখেন, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, ঈদ মানেই সকলের সাথে ভাগাভাগি করে নেওয়া দুঃখ - কষ্ট। আসুন এই ঈদে প্রতিজ্ঞা করি সকলকে নিয়ে গড়বো খুশির সমাজ।
<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FShakib.Al.Hasan%2Fposts%2F10157060429705394%3A0&width=500" width="500" height="715" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true"></iframe>
বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিক লেখেন, আল্লাহের অশেষ রহমতে পুরো ৩০ টি রোজা শেষ করলাম। আল্লাহ যেন আমাদের এই রোজা, সেহরি কবুল করেন ও আমাদের সকল গুনাহ মাফ করে দেন, এই কামনা করি। ঈদের আনন্দ যেন আমরা আশেপাশের গরীব মানুষদের সাথেও ভাগাভাগি করে নেই...এদিকেও খেয়াল রাখবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা! - মুশি।
<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FMushfiqurOfficial%2Fposts%2F10154226155122012%3A0&width=500" width="500" height="747" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true"></iframe>
বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ নিজের বাবার সাথে ছবি দিয়ে সবাইকে ঈদ শুভেচ্ছা জানান।
<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FOfficial.Taskin%2Fposts%2F869000003204750%3A0&width=500" width="500" height="442" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true"></iframe>
এদিকে নিজের ফেসবুক পেজে ভক্তদের শুভেচ্ছা জানান টাইগার ওপেনার তামিম ইকবাল। তিনি বলেন, ঈদ মোবারক ! সবাইকে ঈদের শুভেচ্ছা । পরিবার-প্রিয়োজনদের কে নিয়ে আনন্দময় একটি ঈদ কাটুক আপনাদের সবার, এই প্রার্থনাই করছি আল্লাহ'র কাছে । আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন ।
<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FTamimOfficial%2Fposts%2F1230818240263351%3A0&width=500" width="500" height="690" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true"></iframe>
