ক্রিকেট ছেড়ে এবার ফুটবলে হাবিবুল বাশার! জাতীয় দলের সাবেক অধিনায়ক ঘুরে গেলেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে। তবে ফুটবল খেলতে নয়, ফুটবলের জোয়ার ফিরিয়ে আনতে কাজ করবেন তিনি। ২৪ জুলাই ঢাকাসহ দেশের সাতটি ভেন্যুতে শুরু হবে প্রিমিয়ার ফুটবল লিগ।
তারই টেলিভিশন বিজ্ঞাপনে অংশ নিতে স্টেডিয়ামে যান তিনি। তিন মিনিটের বিজ্ঞাপনে হাবিবুল বাশার ছাড়াও অংশ নেন সংগীত ও অভিনয় শিল্পীরা।
বঙ্গবন্ধু স্টেডিয়াম ছাড়াও শুটিং হয়েছে চট্টগ্রাম, সিলেট ও বরিশালে। ১৮ জুলাই থেকে টেলিভিশনে দেখানো হবে গানটি, ‘ফুটবল ফুটবল, আওয়াজ উঠেছে চল। জমবে লড়াই, হবে কোলাহল। বল বল বল, গলা ছেড়ে বল, লেটস শাউট ফর ফুটবল।’
