গোপালগঞ্জে রাস্তার পাশ থেকে নারীর লাশ উদ্ধার

আপডেট : ০৭ জুলাই ২০১৬, ১৬:২৩
গোপালগঞ্জ শহরের একটি সেতুর কাছ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
গোপালগঞ্জ থানার ওসি মো. সেলিম রেজা জানান, বুধবার রাতে শহরের চেচনিয়াকান্দি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের একটি সেতুর কাছে আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারীর লাশ পাওয়া যায়। স্থানীয়রা লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
 
ওসি জানান, লাশে পচন ধরেছে। খুনিরা কয়েকদিন আগে ওই নারীকে হত্যার পর লাশ সেখানে ফেলে গেলে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।‍