মুজিবনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপডেট : ০৭ জুলাই ২০১৬, ১৬:৪৬
মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের মাঠে বজ্রপাতে আব্দুস সালাম (৩৪) নামের এক কৃষকের মুত্যু হয়েছে।
 
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে তিনি বজ্রপাতে মারা যান। সালাম আনন্দবাস গ্রামের মৃত কিরামত আলীর ছেলে।
 
আনন্দবাস গ্রামের সাবেক ইউপি সদস্য সোনাল উদ্দীন জানান, দুপুরের খাবার খেয়ে তিনি গরুর জন্য গ্রামের বিলের মাঠে ঘাস কাটতে যান। ঘাস কাটার একপর্যায়ে হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।