বড়াইগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে, ছাত্রলীগ নেতাসহ নিহত ২

আপডেট : ০৭ জুলাই ২০১৬, ১৬:৪৩
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে ছাত্রলীগ নেতাসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত তিনজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
বৃহস্পতিবার দুপুর একটার দিকে উপজেলাধীন বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড়ে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন, গুরুদাসপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও উপজেলার খাকড়াদহ গ্রামের মন্ডল মেহেদী হাসান (২৮) ও প্রাইভেটকারের চালক একই গ্রামের শাহাবউদ্দিন (৩০)। মন্ডল মেহেদী হাসান বিগত ধারাবারিষা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
 
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেন।