ক্রিকেটার মুস্তাফিজের চাচাতো ভাই বিদ্যুৎস্পৃষ্টে নিহত

আপডেট : ০৭ জুলাই ২০১৬, ১৭:৪০
সাতক্ষীরার কালীগঞ্জে ঈদের সকালে পানির মোটর মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে ক্রিকেট তারকা মুস্তাফিজুর রহমানের চাচাতো ভাই নিহত হয়েছে।
 
বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত মোতাহার হোসেন (২৭) তেঁতুলিয়া গ্রামের মোমিন উদ্দিনের ছেলে।
 
কালিগঞ্জ থানার ওসি লস্কর জায়াদুল হক বলেন, বৃহস্পতিবার সকালে বাড়ির পানি তোলার মোটর ঠিক করতে গেলে বিদ্যুৎস্পৃষ্টে মোতাহারের মৃত্যু হয়।