কিশোরগঞ্জ সদরে আজিমুদ্দিন হাইস্কুল সংলগ্ন এলাকায় হামলা তদন্তে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি টিম। বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কাজ শুরু করে দলটি। দলের নেতৃত্বে আছেন সিআইডির এএসপি সাবদার আলী।
বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন বলেন, এরই মধ্যে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছেন তারা।
এর আগে সকালে আজিমুদ্দিন হাইস্কুল সংলগ্ন এলাকায় হাতবোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় পুলিশ।
এ সময় কনস্টেবল জহিরুল ও আনসার উল্লাহসহ চারজন নিহত হন।
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের ৩০০ গজ দূরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
