টাঙ্গাইলের দেলদুয়ারের দক্ষিণ পাড়ায় সানু মিয়ার বড় ছেলে বাবুল মিয়ার গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে নিজ বাড়ির রান্না ঘরের পাশে তার গলা কাটা দেহ পড়ে ছিল। বিষয়টি হত্যা নাকি আত্মহত্যা এনিয়ে সৃষ্টি হয়েছে ধুম্রজাল।
দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন বলেন, নিহতের পরিবারের সদস্যরা হত্যার অভিযোগ করায় হত্যা মামলা নেয়া হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা।
