নারায়ণগঞ্জে পাইপ বিস্ফোরণে আহত ৫

আপডেট : ০৭ জুলাই ২০১৬, ২০:০২
 
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি তৈরি পোশাক কারখানায় গ্যাসের পাইপ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন নিরাপত্তা প্রহরী গুরুতর আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
 
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার মঙ্গলখালী এলাকার মেঘনা ফেব্রিক্স নামে একটি পোশাক কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
 
বিস্ফোরণে আহতরা হলেন- সুমন মিয়া, সুমন হোসেন, সিরাজুল ইসলাম, লিটন মিয়া ও রনি মিয়া।
 
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) তানভীর হোসেন জানান, মেঘনা ফেব্রিক্সে প্রায় শতাধিক শ্রমিক কাজ করে। ঈদের ছুটিতে কারখানা বন্ধ থাকায় কারখানায় কোনো শ্রমিক ছিল না। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে কারখানার গ্যাসের পাইপ বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এ সময় কারখানার নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা প্রহরীরা আহত হন। প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর কাঞ্চন ফায়ার সাভির্সের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।