‘বাংলাদেশের পাশে থাকবে ভারত’

আপডেট : ০৭ জুলাই ২০১৬, ২০:৫৬
 
শোলাকিয়ায় ঈদ জামাতের কাছে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বাংলাদেশের ‘ভাই-বোনদের’ পাশে থাকার অঙ্গীকারের কথা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। বৃহস্পতিবার কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলার পর এক টুইটে প্রণব মুখার্জি বলেন, ‘এই সন্ত্রাসবিরোধী যুদ্ধে ভারত সরকার শক্তভাবে আমাদের বাংলাদেশের ভাই-বোনদের পাশে থাকবে।’
 
IMG0
 
প্রণব মুখার্জি বলেন, এসব শক্তিকে পরাজিত করার লক্ষ্যে বাংলাদেশ সরকারকে ভারত সম্ভাব্য সবধরনের সহযোগিতা করবে।
 
টুইটে ভারতের রাষ্ট্রপতি বলেন, আমি এই হামলায় জড়িতদের নিন্দা জানাচ্ছি সবচেয়ে কঠোর ভাষায়।
 
এর আগে রাজধানীর গুলশানের ক্যাফেতে জঙ্গি হামলার পরও বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন বাংলাদেশের জামাই প্রণব মুখার্জি।