কিছুদিন আগেই কোচের পদ থেকে পদত্যাগ করেন জেরার্ডো মার্টিনো। এরপর আশঙ্কা তৈরি হয়েছিল অলিম্পিকে আর্জেন্টিনার দল পাঠানো নিয়েও।
তবে সব শঙ্কা উড়িয়ে অলিম্পিকের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তবে দলে নেই জুভেন্টাস তারকা পাওলো দিবালা।
জুভেন্টাস তাকে ছাড়তে রাজি না হওয়ায় অলিম্পিকে খেলতে পারছেন না দিবালা। এছাড়াও অ্যাটলেটিকো মাদ্রিদ মিডফিল্ডার মাতিয়াস ক্রানেভিতার ও এভারটন ডিফেন্ডার রামিরো ফুনেস মোরিকেও দলে রাখা হয়নি।
দিবালার অনুপস্থিতিতে অলিম্পিক মিশনে আক্রমণভাগ সামলাবেন অ্যাটলেটিকোর লুসিয়ানো ভিয়েত্তো ও অ্যাঙ্গেল কোরেয়া। দিয়েগো সিমিওনের ছেলে ২১ বছর বয়সী স্ট্রাইকার জিওভানি সিমিওনকেও ১৮ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে রাখা হয়েছে।
আগামী ৫ আগস্ট ব্রাজিলের রিও ডি জেনিরোতে অলিম্পিক আসরের পর্দা উঠবে।
