চার টেস্টের সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছেছে ভারতীয় ক্রিকেট দল। আর প্রথমবারের মতো দলে কোচ হিসেবে আছেন অনিল কুম্বলে।
বৃহস্পতিবার সেন্ট কিটসে পৌঁছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। সেখানেই ৯ থেকে ১০ জুলাই এবং ১৪ থেকে ১৬ জুলাই পর্যন্ত দুটি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে তারা। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশ।
২১ জুলাই অ্যান্টিগায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।
