শ্রীলঙ্কার ব্যর্থতার জন্য ফিটনেস সমস্যা দায়ী

আপডেট : ০৮ জুলাই ২০১৬, ১১:২৯
ইংল্যান্ড সফরে দলের পরাজয়ের জন্য ফিটনেসকে দায়ী করেছেন শ্রীলঙ্কান অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুজ। তবে নিজ মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজে দল ঘুরে দাঁড়াবে আশা তার।
 
ইনজুরি নিয়ে ভবিষ্যতে পরিকল্পনার কথা জানিয়েছেন দলের প্রধান নির্বাচক সানাথ জয়সুরিয়া। মূলত ইনজুরির কারণেই শ্রীলঙ্কার শক্তি কমে গেছে বলেও দাবি করে দেশটির অধিনায়ক ম্যাথুজ।
 
সফরের আগে ইনজুরির কারণে ছিটকে পড়েন লাসিথ মালিঙ্গা ও জেফরি ভ্যানড্রাস।
 
এরপর ধামাকা প্রসাদ ও দুশমানথা চামিরাও ইনজুরির কারণে ফিরে আসেন। ওয়ানডে সিরিজে ইনজুরিতে পড়েন মিলিন্দা শ্রীওয়ার্দেনা। ফলে স্বাভাবিকভাবে শক্তি কমে আসে শ্রীলঙ্কার।
 
এ কারণেই এমন পরাজয় বলে দাবি করেছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। আর ভবিষ্যতে এ বিষয়টি মাথার রাখা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক সানাথ জয়সুরিয়া। ক্রিকইনফো