কক্সবাজারের কুতুবদিয়ায় জোয়ারের পানিতে ভেসে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ফুলতলায় এ ঘটনা ঘটে।
কুতুবদিয়া থানার ওসি অংসা থুয়াই বলেন, ‘রোয়ানুর আঘাতে ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ফুলতলা গ্রামে ঢুকেছিল। সেই পানিতে চার শিশু ভেসে যায়। সন্ধ্যায় তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।’
নিহতরা হলেন, সুমি আক্তার (৭)। পিতার নাম কামাল হোসেন। মেজবাহ উদ্দিন (৭) পিতার নাম আক্তার হোসেন, নয়ন মনি (১০) পিতা আবুল হোসেন। প্রিয়া মনি (৫) কায়সার হামিদ। তারা সবাই কুতুবতিদয়ার উত্তর দরুন এলাকার। বৃহস্পতিবার বিকেল তিনটায় জোয়ারের পানিতে তলিয়ে যায়। শুক্রবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।
