মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, চালক নিহত

আপডেট : ০৮ জুলাই ২০১৬, ১৩:৫১
সিরাজগঞ্জ সদর উপজেলায় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চালক নিহত হয়েছেন। নিহত আলমগীর হোসেন মোল্লা (২৮) নাটোরের সিংড়া উপজেলার কলম বাজার এলাকার দিপু মোল্লার ছেলে।
 
শুক্রবার সদর উপজেলার মুলিবাড়িতে এ ঘটনা ঘটে।
 
পুলিশ জানায়, সকালে ঢাকা থেকে মাইক্রোবাস চালিয়ে নাটোর আসছিলেন আলমগীর। মুলিবাড়িতে পৌঁছালে তিনি মাইক্রোবাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় সজোরে মাইক্রোবাসটির সঙ্গে সড়কে পাশে থাকা কোনোকিছুর ধাক্কা লাগে। এতে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটলে মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়। এবং ঘটনাস্থলেই চালক আলমগীর মারা যান।
 
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।