সড়ক পরিহবন ও সেতুমন্ত্রী বলেছেন, সাম্প্রদায়িক উগ্রবাদ আমাদের অস্তিত্ব, অর্জন ও উন্নয়নের বিরুদ্ধে হুমকি হয়ে দাঁড়িয়েছে আজ। এই মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। জাতীয় সঙ্কটের সময় সবাই প্রধানমন্ত্রীর পাশে দাঁড়াবেন।
শুক্রবার বান্দরবানের মেঘলা পর্যটন কেন্দ্র সফরে এসে সড়ক পরিহবন ও সেতুমন্ত্রী এসব কথা বলে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুর এমপি, জেলা প্রশাসক দীলিপ কুমার বণিক ও পুলিশ সুপার মিজানুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
