রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় গত শুক্রবার রাতে জঙ্গি হামলার ঘটনায় আহত অবস্থায় আটক করা ওই রেস্তোরাঁর সহকারী বাবুর্চি জাকির হোসেন শাওন (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
শাওনের বিরুদ্ধে পুলিশ জঙ্গি হামলার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ এনেছে। যদিও তার পরিবারের দাবি, শাওন ওই রেস্তোরাঁর সহকারী বাবুর্চি ছিলেন। হামলার দিন রাত সাড়ে তিনটার দিকে ওই রেস্টুরেন্ট থেকে মুক্তি পেয়ে বের হওয়ার সময় পুলিশ তাকে জঙ্গি সন্দেহে গুলি করে। গুলিতে শাওন আহত হয়ে পুলিশের হাতে আটক হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শাওন পুলিশ প্রহরায় চিকিৎসাধীন ছিলেন।
