নাটোরের লালপুর উপজেলায় একটি পাট ক্ষেত থেকে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত লোকমান হোসেন (৩২) নান্দরায়পুর গ্রামের রমেজ আলীর ছেলে।
শুক্রবার দুপুরে ওই গ্রামের কাবিলের মোড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে অটো রিকশার হারিয়ে যাওয়া চাবি খুঁজতে বাড়ি থেকে বের হন লোকমান। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। শুক্রবার সকালে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে কাবিলের মোড় এলাকার একটি পাট ক্ষেতে তার লাশ দেখতে পায় পরিবারের লোকজন। খবর পেয়ে দুপুরে লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার বলেন, ‘ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্টে লোকমানকে হত্যার পর সেখানে লাশ ফেলে রাখা হয়েছে।’
