কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় মোহাম্মদ শওকত (২৪) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুর ১২টার দিকে ঈদগাঁও এলাকার হিমছড়ি ঢাল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। শওকত কক্সবাজার সদর উপজেলার পূর্ব পোকখালী এলাকার মৃত রাজা মিয়ার ছেলে।
কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে বুকে গুলিবিদ্ধ যুবকের মৃতদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে কক্সবাজার সদর ও চকরিয়া থানায় খুন, ডাকাতি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।
