বরিশালে পৃথক ঘটনায় এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ঘটনা দুটি ঘটে।
বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদে পানিতে ডুবে মারা গেছে নাঈম (১০) ও উজিরপুরের গুঠিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহাঙ্গীর (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক দাস রণবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
