জামালপুরের ইসলামপুরে বন্যা

আপডেট : ০৮ জুলাই ২০১৬, ১৮:০৯
যমুনা নদীতে পানি বৃদ্ধির ফলে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কয়েকটি নিচু এলাকায় বন্যা দেখা দিয়েছে।
 
পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, শুক্রবার বিকেলে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি বিপদসীমার দুই ইঞ্চি ওপর দিয়ে প্রবাহিত হয়। জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবউদ্দিন জানান, জেলার ইসলামপুর উপজেলার কয়েকটি নিচু এলাকায় যমুনার পানি প্রবেশের কারণে বন্যা দেখা দিয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আরো জানান, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।